২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বখাদ্য সংস্থা নদী ভাঙ্গন, মঙ্গা ও চর এলাকার দরিদ্র জনগণের জন্যে ভিজিএফ কর্মসূচি গ্রহন করেছে

বিশ্ব খাদ্য কর্মসূচি আগামী পাঁচ বছর বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে নদী ভাঙ্গন, মঙ্গা ও চর এলাকার অতি দরিদ্র জনগণের জন্যে ভিজিএফ কর্মসূচি গ্রহন করেছে। এছাড়াও তারা শিশুদের জন্যে স্কুল ফিডিং প্রোগ্রামের অংশ হিসেবে হাইপ্রোটিন বিস্কুট বিতরণের কর্মসূচি গ্রহন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির মিশন প্রধান প্যাট্রিক ওয়েব ও কান্ট্রি ডিরেক্টর ডগলাস ক্যাসন কুটসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সঙ্গে মন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি যৌথভাবে দেশের মঙ্গাপিড়ীত ও চর এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে গ্রহন করা উচিৎ। তিনি আরও বলেন, ৭০ কোটি টাকা ব্যয়ে কিছু সংখ্যক জেলায় অতি দরিদ্র জনগণের জন্যে ঝুকি হ্রাস কর্মসূচি গ্রহন করা হয়েছে।