২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে নৌ দুর্ঘটনায় একই পরিবারের ৩ শিশু নিহত

রাজধানীর সদরঘাটে মঙ্গলবার সকালে এক নৌ দুর্ঘটনায় একই পরিবারেরর তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে সাতটায় ইয়াসমিন (৩), জিসান (১) এবং টিপু (১৪) নামে তিন ভাইবোন কেরানীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় অপেক্ষা করছিল। এ সময় দুটি লঞ্চ দু পাশ থেকে তাদের নৌকায় চাপ দিলে তারা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নৌকার মাঝি এ সময় পালিয়ে যায়।