২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে স্কেলে আরো মানুষ দারিদ্র সীমার নিচে যাবে : বাম নেতৃবৃন্দ

নতুন পে স্কেলে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবে বলে প্রত্রিক্রিয়া ব্যক্ত করেছেন বাম নেতৃবৃন্দ। তারা দ্রুত মজুরি কমিশন ঘোষণার দাবি জানান এবং সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সর্বোচ্চ ২৩ হাজার এবং সর্বনিম্ন ২৪০০ টাকার নতুন পে স্কেল ঘোষণার পর কয়েকটি বাম দলের নেতা টেলিফোনে বিডিনিউজের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বাংলাদেশের কম্যুনিষ্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজকে বলেন, নতুন পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড ১ : ৫ করার জন্য তাদের দলীয় যে দাবি ছিলো তার প্রতিফলন ঘটেনি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক খালেকুজ্জামান বলেন, নতুন পে স্কেলে ‘অভিজাত শ্রেনীর দল’ ক্ষমতাসীন দলের স্বরূপ ফুটে ওঠেছে।

ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বলেন, নতুন পে স্কেলে বাজার দরের সাথে সামঞ্জস্য হবে না।

নেতৃবৃন্দ সরকারের কাছে মজুরি কমিশন এবং ন্যূনতম জাতীয় মজুরী ঘোষণার জন্য দাবি জানান।