২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি বিষয়ে সরকার সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ নিচ্ছে: ইআরডি সচিব

সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে বৈশ্বিক পূর্ব সতর্কতা ব্যবস্থার সাথে সমন্বয় করে এ বিষয়ে নিজস্ব সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সোমবার ব্যাংককে অনুষ্ঠিত ইউনেসকেপ (ইউএনইএসসিএপি)- এর ৬১তম অধিবেশনে বহিঃসম্পদ বিভাগের (ইআরডি) সচিব এমডি ইসমাইল জাবিউল্লাহ এ কথা বলেন বলে পিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দক্ষতা অর্জন করেছে।

সুনামির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সংক্রান্ত ইউনেসকেপ-এর উচ্চ পর্যায়ের প্যানেলে ইআরডি সচিব ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই প্যানেলে অন্যান্যের মধ্যে থাইল্যাণ্ডের উপ-প্রধানমন্ত্রী চতুরন চাইসেং, ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ই,ভি.কে.এস এলাঙ্গোভান, ইন্দোনেশিয়ার জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রতিমন্ত্রী শ্রী মুলাইয়ানিও রয়েছেন।

ইআরডি সচিব আরও জানান, বাংলাদেশ সুনামি ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক মানবিক সাহায্য পাঠিয়েছে। শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বিশেষ বিমান ও সেবাকর্মীসহ রিলিফ সামগ্রী পাঠানো হয়।