২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ‘ক্রসফায়ারে’ চরমপন্থী নেতা নিহত

মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল হাটে সোমবার ভোরে পুলিশ ও চরমপন্থীদের মধ্যে গুলিবিনিময়কালে ‘ক্রসফায়ারে’ এক চরমপন্থী নেতা নিহত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 03:54 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পুলিশ জানায়, মাদারীপুরের দুই পুলিশ কর্মকর্তা অপহরণ ও হত্যা মামলার আসামী আ. সালাম ওরফে চিকা সালামকে রোববার বিকেলে পুলিশ রাজৈর উপজেলার পাইকপাড়া থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার ভোর চারটার দিকে উৎরাইলের কাঠপট্টি পৌঁছুলে সালামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় সালাম নিহত হয়।

বন্দুকযুদ্ধে শিবচর থানার দুই পুলিশ কনস্টেবল আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড গুলি ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে।