২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার ব্যাপক প্রাদুর্ভাব, নিউমোনিয়ায় ৮ জনের মৃত্যু

জেলার ১৩টি উপজেলায় ব্যাপকভাবে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপে এ পর্যন্ত আট জন মারা গেছে। গত দেড় মাসে নারী-পুরুষ ও শিশুসহ ডায়রিয়ায় ৭০৬ এবং নিউমোনিয়ায় ৮১৭ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 01:06 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সিভিল সার্জন ও অন্যান্য সূত্র জানায়, জেলা সদরে প্রায় ১৯১, হোসেনপুরে ৯৪, পাকুন্দিয়ায় ১৭, নিকলীতে ৪৭, অষ্টগ্রামে ৩০, বাজিতপুরে ৪১, তাড়াইলে ৮৬, কুলিয়াচরে ৩০, ভৈরবে ২০, ইটনায় ২০, কটিয়াদিতে ৭৬, করিমগঞ্জে ৬২ এবং মিটামইনে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ পর্যন্ত নিউমোনিয়ায় কিশোরগঞ্জ সদরে ২, পাকুন্দিয়ায় ২, নিকলীতে ১, অষ্টগ্রামে ১, তাড়াইলে ১ ও মিটামইনে ১ জন মারা গেছে বলে জানা যায়।