বুড়িমারী স্থলবন্দর ৩ দিন অচল
রাজস্ব বোর্ডের জারী করা নতুন আদেশের কারণে লালমনিরহাট জেলার বুড়িমারী শুল্ক স্থলবন্দর ৩ দিন ধরে অচল হয়ে পড়েছে।
কাস্টমস্ ও বন্দর সূত্রে জানা যায়, দেশের স্থলবন্দরে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে সরকার ভারতীয় রপ্তানীকারকদের প্রতিটি চালানের সাথে ইনভয়েস দেওয়ার নিয়ম করে। ফলে নতুন এই নিয়ম নিয়ে কাস্টমস্- আমদানিকারদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। আমদানিকারকরা গত শুক্রবার থেকে আমদানি- রপ্তানি বন্ধ করে দেয়। ফলে গত ৩ দিন ধরে ভারতের চেংড়াবান্ধায় আটকে পড়া শতশত ফলের ট্রাকে পচন ধরতে শুরু করে।
বুড়িমারী বন্দরের কাস্টমস্ সুপার মোফাজ্জল হোসেন জানান, কাস্টমস্ কর্তৃপক্ষ একটি নতুন আদেশ জারী করে যাতে উল্লেখ আছে ভারতীয় রপ্তানীকারকদের প্রতিটি চালানের সাথে ইনভয়েস দিতে হবে। ফলে ইনভয়েস দেওয়ার সুযোগ না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ এদেশে আমদানী- রপ্তানী করতে পারছেনা।
এ কারণে রোববার পর্যন্ত বুড়িমারী বন্দর দিয়ে কোন প্রকারের আমদানী- রপ্তানী হয়নি।
