কাফরুল থানার ৭ পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের আদেশ
নগরীর কাফরুলে একটি বাড়ির কেয়ারটেকার সোহেল হত্যার অভিযোগে সংশ্লিষ্ট থানার ওসিসহ সাত পুলিশের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় রোববার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল্লাহেল বাকী।
বিচার বিভাগীয় তদন্তের জন্য সিএমএম আদালত সোমবার একজন মেজিস্ট্রেটকে দায়িত্ব দিবেন।
এই মামলার আসামিরা হলো, কাফরুল থানার ওসি জানে আলম, দারোগা মোঃ ছগির মিয়া, দারোগা কামাল হোসেন, কনস্টেবল মহসিন, রোকনুজ্জামান, মঞ্জুরল ও হাবিবুর রহমান।
মামলার আর্জিতে বলা হয়, গত ৮ মে রাতে বিআরটিসি অফিস থেকে ফেরার পথে ন্যাম সম্মেলণ কেন্দ্রের কাছে চার পুলিশ সোহেলের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে তাকে গুলি করে মারা হয়।
