২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ মে বাংলাদেশের সাথে চীনের সরাসরি বিমান যোগাযোগ শুরু

আগামি ১৮ মে চীনের ইষ্টার্ণ এয়ারলাইন্স এর একটি উড়োজাহাজের জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের মাধ্যমে বাংলাদেশের সাথে চীনের সরাসরি বিমান যোগাযোগ শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

ইষ্টার্ণ এয়ারলাইন্স এর ভাইস চেয়ারম্যান ওয়ান নেং সং এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল

রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এর সঙ্গে সাক্ষাত করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, ৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীন সফর কালে কুনমিং হয়ে বেইজিং-ঢাকা বিমান সার্ভিসের উদ্যোগ গ্রহন করেন।

এরই ধারাবাহিকতায় চার মাস আগে বিমান প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফর কালে কুনমিং হয়ে ঢাকা-বেইজিং সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার উদ্যেগ নেয়া হয়।

মীর নাছির বলেন, চীনের সাথে বিমান যোগাযোগ চালু হলে শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের একটি স্বপ্ন পুরণ হবে। শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের একজন কর্মী হিসেবে তার এই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

বেইজিং থেকে সরাসরি চট্টগ্রামেও বিমান যোগাযোগের জন্য চীনের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান।