পবিত্র কোরআন অবমাননার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রকাশ
গুয়ানতেনামো উপসাগরে মার্কিন ডিটেনশন সেন্টারে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় বাংলাদেশ তিব্র নিন্দা জ্ঞাপন করেছে।
এ ঘটনাকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে রোববার এক সংবাদবিজ্ঞপ্তিতে সরকার আশাপ্রকাশ করেন কর্তৃপক্ষ অবমাননাকারীকে অবশ্যই আইনের আওতায় আনবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নেক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধূ বাংলাদেশে নয় পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অনুভুতিতে আঘাত করেছে। আমরা মনে করি এর মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের ধর্মীয় বিশ্বাসকে ইচ্ছাকৃত অবমাননা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এই ঘটনাকে অপরাধ হিসেবে দেখছি এবং আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবমাননাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
