ওমরাতুল ফজলের মৃত্যুতে হাসিনা’র শোক
বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রোববার প্রখ্যাত লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আবুল ফজল’র সহধর্মিনী ওমরাতুল ফজল’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার সকালে চট্টগ্রাম পৌঁছার পর হাসিনা চট্টলার ভিআইপি টাওয়ারে আবুল ফজল’র বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে দেখতে যান এবং আবুল ফজল’র পুত্র প্রখ্যাত কলামিষ্ট ও সাংবাদিক আবুল মোমেনসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন।
তিনি মুনাজাত করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং দলের অন্যান্য ঊর্ধ্বতন নেতারা সেসময় বিরোধী দলের নেতার সাথে ছিলেন।
শেখ হাসিনা সকাল ৮:৪০টায় চট্টগ্রাম এসে পৌঁছেন। তৃতীয় বারের মত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়র মহিউদ্দিন চৌধুরী শেখ হাসিনাকে শাহ আমানত বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান।
