পটুয়াখালী সরকারী কলেজর পিয়নকে জবাই করে হত্যা
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রামে সরকারী কলেজর এক পিয়নকে শনিবার রাতে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত নিল রতন (৩০) পটুয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের পিয়ন। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।
