লেখিকা উমরাতুল ফজল আর নেই
প্রখ্যাত লেখক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজলের স্ত্রী লেখিকা উমরাতুল ফজল বার্ধক্যজনিত রোগে রোববার চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
লেখিকা উমরাতুল ফজল পাঁচ পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আবুল মোমেন তাঁর ছেলে।
উমরাতুল ফজল ১৯৭০ সাল থেকে আমৃত্যু বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি ছিলেন।
মরহুমার নামাযে জানাযা বাদ আসর কাজীর দেউরি মসজিদে অনুষ্ঠিত হবে। কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে স্বামী আবুল ফজল এবং এক দৌহিত্রের কবরের পাশে তাঁকে সমাধিস্থ করা হবে।
