যুক্তরাষ্ট্র গেছেন মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তাঁর কন্যা সুবর্ণা আফরিন খানের পিএইচডি ডিগ্রী লাভ অনুষ্ঠানে যোগ দিতে ১৪ মে মধ্যরাতে সিঙ্গাপুর এয়ার লাইন্স যোগে যুক্তরাষ্ট্র গেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
রাশেদ খান মেননের কন্যা সুবর্ণা আফরিন খান যুক্তরাষ্ট্রের নিউজার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মলিকিউলার বায়োলজিতে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। এর পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে প্রথম শ্রেণী লাভ করেন এবং অরেগনস্টেট ইউনিভার্সিটি থেকে এমএস ডিগ্রীতে অনার কর্ড পান।
রাশেদ খান মেনন উক্ত অনুষ্ঠান ছাড়াও কানাডার টরেন্টোতে চিকিৎসাধীন তার ভাই দৈনিক নিউএজ ও সাপ্তাহিক হলিডের সম্পাদক এনায়েতুল্লাহ খানকে দেখতে যাবেন বলে জানা গেছে।
