২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার গাড়ির নিচে ছেলের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় শনিবার বাবার গাড়ির নিচে চাপা পড়ে তিন বছরের শিশু নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

পুলিশ জানায়, সাঁথিয়া পৌর এলাকার হেঙ্গুয়া গ্রামের মনজিল হোসেন শনিবার বিকেলে তার পিকআপ নিয়ে বাড়ি থেকে বের হয়। এসময় তার ছেলে তুহিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। মনজিল গাড়ি পেছনে নেওয়ার সময় তুহিন গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।