২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনও সময় পাকিস্তান সার্ক সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করতে পারে

পাকিস্তান যে কোনও সময় ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করতে পারে। যদিও ঢাকা নভেম্বরের ১২-১৩ সম্মেলন অনুষ্ঠানে আগ্রহী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

ঢাকা তিন দিনের পরিবর্তে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠানে আগ্রহী। তারা মনে করছে সম্মেলন অনুষ্ঠানের জন্য দুই দিনই যথেষ্ট।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং’র সাথে শুক্রবারের টেলিসংলাপের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, ভারতের পরারাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, তারা পছন্দ মত তারিখে সম্মেলনে যোগ দিতে পারলে খুশি হবে। মোরশেদ খান তাদের যোগ দেওয়ার বিষয়টি সার্কের বর্তমান চেয়ার পাকিস্তানকে জানানোর জন্য বলেন।

মোরশেদ খান শনিবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আমি ইতোমধ্যে নেপালের রাজার সাথে কথা বলেছি। তিনি যে কোনও তারিখে সম্মেলনে যোগ দিতে রাজি। ভূটানের ক্ষেত্রেও একই অবস্থা। আমি আশা করি শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সুনামি ক্ষয়ক্ষতি কাটিয়ে ১২-১৩ নভেম্বরে সম্মেলনে যোগ দিতে পারবে।

এর আগে ১৩তম সার্ক সম্মেলন দুবার স্থগিত হয়ে যায়। প্রথমবার সুনামির কারণে পিছিয়ে যায়।

এরপর ফেব্রুয়ারির ৬-৭ তারিখে পরবর্তী তারিখ নির্ধারণ করে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা ও নেপালের রাজনৈতিক সঙ্কটে ভারতের অনিচ্ছার কারণে সম্মেলন স্থগিত হয়ে যায়।