২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় গ্রেপ্তারকৃত ৬৩জনের মধ্যে বাংলাদেশী নাগরিকও রয়েছে

কেনিয়া পুলিশ বন্দর নগরী মোম্বাসা থেকে ৬৩ জন বাংলাদেশী ও পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

স্থানীয় ডেপুটি পুলিশ প্রধান জন মিজিউই বলেন, আমরা গ্রেপ্তারকৃতদের অবস্থান সম্পর্কে তদন্ত করে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমের সাথে তাদের যোগসূত্র থাকতে পারে বলে তিনি জানান।

বিভিন্ন আর্ন্তজাতিক বার্তা সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা মানি লন্ডারিং, মাদক পাচার এবং অবৈধভাবে কেনিয়ায় অবস্থানের সাথে জড়িত থাকতে পারে বলে মিজিউই সন্দেহ করছেন।

কয়েক পুলিশ কর্মকর্তা শুক্রবার সকালে আটককৃতদের মোম্বাসার দুটি আবাসিক বিলাসবহুল বাড়ি থেকে গ্রেপ্তার করে। বাড়ি দুটিতে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কঠোর পাহারা ছিল।

পুলিশ আরও জানিয়েছে, তারা ওই দুটি বাড়ি থেকে ২৪টি ভুয়া পাসপোর্ট উদ্ধার করেছে।