২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী ভাঙ্গনের কবলে ভোলা

সমৃদ্ধশালী ভোলা এক সময় উদ্বৃত্ত শস্যভান্ডারের জন্য বিখ্যাত ছিল। ইলিশসহ প্রচুর মৎস্যসম্পদে পরিপূর্ণ ছিল বৃহত্তর ভোলা জেলা। কিন্তু, ভোলার সে সুদিন আর নেই, তার সুখ্যাতিতেও ভাটা পড়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

এর মূল কারণ মেঘনার অবিরাম ভাঙ্গন। ভাঙ্গনের ফলে ভোলা থেকে ইলিশসহ বিপুল মৎস্য সম্পদ এবং খাদ্যশস্যসহ অন্যান্য পণ্যসামগ্রী রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা সম্ভব হচ্ছে না, বাণিজ্য স্তিমিত হয়ে পড়েছে এবং এর প্রভাব পড়ছে সাড়া দেশে।

বাংলাদেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ভোলায় রয়েছে তজুমদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা। প্রতি বছর মেঘনার ভাঙ্গনে মাইলের পর মাইল পানিতে তলিয়ে যায়। কোথাও বাঁধ ভাঙ্গা পানি গ্রামে ঢুকে পড়লে গ্রামের মানুষ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

সম্প্রতি এ উপজেলার কালীকীর্তি, গঙ্গাকীর্তি, নাসিরমাঝি ও বলরামসুধা গ্রাম মেঘনার জোয়ারে প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধের কাছাকাছি নির্মানাধীন বেড়ি বাঁধও হুমকির মূখে পড়েছে। বাঁধে ব্লক বা বালির বস্তা ফেলেও তা ধরে রাখা যাচ্ছে না।

অপরদিকে ভোলার প্রাকৃতিক গ্যাস দেশের আগামী দিনের আশার আলো। নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে গ্যাস উত্তোলনের সম্ভাবনা ভেস্তে যেতে পারে।

অতএব ভোলার স্বাভাবিক সমৃদ্ধি ধরে রাখতে হলে, পরিস্থিতির উন্নতি করতে হলে এ ব্যাপারে সরকারসহ সংশ্লিষ্ট সকলের সচেতন হওয়া জরুরি।