২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের জন্য ১৫ টি আবেদন হাতে পেয়েছে বিজিএমইএ

বাংলাদেশ তৈরী পোষাক উৎপাদনকারী ও রপ্তানীকারক সমিতি ( বিজিএমইএ) এখন পর্যন্ত স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরী ধ্বসে নিহত ১৫ কর্মচারীর পরিবারের কাছ থেকে আবেদন গ্রহন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বিজিএমইএ কর্মকর্তারা জানান, মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে নিহতদের পরিবারকে ক্ষতিপুরণ প্রদান করা হবে।

বিজিএমইএ’র নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আলী আযম বলেন, প্রতিটি নিহতের পরিবারকে ৭৯ হাজার টাকা করে দেয়া হবে এবং বাকি ২১ হাজার টাকা শ্রম আদালতের কমিশনারের মাধ্যমে দেয়া হবে।

তিনি আরও বলেন, মৃত কর্মচারীর উত্তরাধিকার হিসেবে যোগ্য গ্রহীতাকে তাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি সনদ পত্র আনতে বলা হয়েছে।

ক্ষতিপূরণের জন্য নিহতের পরিবারকে অতি শিঘ্রই প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার অনুরোধ জানিয়েছেন তিনি।