২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষক পদের লিখিত পরীক্ষায় কলেজ শিক্ষকসহ বহিস্কার ৩

নীলফামারী জেলায় সরকারী প্রথমিক বিদ্যালয়ের শুন্য ১৪টি প্রধান শিক্ষক পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক কলেজ শিক্ষক ও তার স্ত্রীসহ তিন জনকে বহিস্কার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 03:39 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এই পরীক্ষায় ৯৮৭ জনের নামে এডমিড কার্ড ছাড়া হলেও শুক্রবার পরীক্ষা দিতে আসে ৭৮১ জন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, বহিস্কৃতদের মধ্যে পরীক্ষার্থী সদরের চাদের হাট মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হেলাল মাহমুদ তার স্ত্রী হোমায়রা বেগমকে সহযোগীতা করার সময় কর্তব্যরত ম্যাজিষ্ট্রেটের হাতে ধরা পড়ে। তাদের আসন পৃথক স্থানে  হলেও তারা একই স্থানে বসে পরীক্ষা দিচ্ছিল।