সিরাজগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারদের অবহেলায় গর্ভেই সন্তানের মৃত্যু
জেলা সদর হাসপাতালে বৃহস্পতিবার ডাক্তারদের অবহেলায় মায়ের গর্ভেই এক সন্তানের মৃত্যু হয়েছে।
অভিযোগে জানা যায়, কাজীপুর উপজেলার রূপালী বেগম নামের এক প্রসূতিকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হলেও সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনও চিকিৎসক ও নার্স তার কাছে আসেননি। বিকেলের দিকে নার্স প্রসূতির স্বামী এরশাদকে জানান, গর্ভের সন্তান অনেক আগেই মারা গেছে। পরবর্তীতে কমিউনিটি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে মৃত বাচ্চা বের করা হয়।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আউয়াল ও সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান কিছুই জানেন না বলে বিডিনিউজকে জানান।
