নগরীর উত্তরা থেকে ৩২টি মেয়েকে উদ্ধার করেছে পুলিশ
মধ্যপ্রাচ্যে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৩২টি মেয়েকে শুক্রবার নগরীর উত্তরার একটি নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করেছে উত্তরা থানা পুলিশ।
পুলিশ জানায়, ভালো চাকরির লোভ দেকিয়ে মধ্যপ্রাচ্যে পাচারের উদ্দেশ্যে একটি চক্র তাদের এখানে জড়ো করে রেখেছিল। উদ্ধারকৃতদের অধিকাংশের বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে।
এ ব্যাপারে উত্তরা থানা পুলিশের এসআই আব্দুল আওয়াল বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল তিনটায় ১৩ নং সেক্টরের ৬ নং রোডের একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছয়টায় পাচারকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং এ ব্যাপারে থানায় কোনও মামলা দায়ের হয়নি।
