২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারেতের বেসরকারি বিমান সংস্থা এয়ার সাহারা দিল্লি-সিঙ্গাপুর রুটে বিমান চালু করছে

আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্দেশ্যে ভারতের বেসরকারি বিমান সংস্থ্যা এয়ার সাহারা আগামী ১১ মে থেকে দিল্লি-সিঙ্গাপুর রুটে এবং ১৫ জুন চেন্নাই-কুয়ালালামপুর রুটে বিমান সার্ভিস চালু করতে যাচ্ছে। উভয় রুটেই ফিরতি টিকিটসহ ভাড়া ধরা হয়েছে ১০ হাজার রুপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

শুক্রবার দিল্লিতে এয়ার সাহারার চিফ এক্সিকিউটিভ অফিসার-সিইও রনো জে দত্ত জানান, সংস্থাটি ইতোমধ্যেই  তিনটি নতুন বোয়িং বিমান এনেছে এবং আগামী জুনের মধ্যে আরও তিনটি বিমান আসবে।

তিনি জানান, চারটি এয়ারক্র্যাফ্ট আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটে চলাচল করবে।

তিনি আরও জানান, শ্রীনগর, কোইমবাতোর ও বিশাখাপত্তমের সাথে সংযোগের মাধ্যমে অভ্যন্তরীণ রুট নেটওয়ার্কও সম্প্রসারণ করা হয়েছে।      

গ্রীষ্মের শেষে সংস্থাটি লণ্ডনের উদ্দেশ্যে দুটি সপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে এবং চলতি বছরের শীত মৌসুমে অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবরে সার্ভিস প্রতিদিনে উন্নীত করার আশা করছে।

সম্প্রতি এয়ার সাহারা ছেড়ে যাওয়া ২০ জন পাইলট সম্পর্কে দত্ত জানান, তাদের প্রশিক্ষণ নিয়ে এই পাইলটরা এয়ার ইণ্ডিয়া, স্পাইস জেট ও কিংফিসার এয়ার লাইনে যোগ দিয়েছেন।

তিনি বলেন, ওই বেসরকারি বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে সাহারা ইতোমধ্যেই আদালতে মামলা করেছে।