২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে  ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্ব ব্যাংক

বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক তিন‘শ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 03:09 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা খাতের কর্মসূচীর জন্য বৃহস্পতিবার বিশ্ব ব্যাংক এই  ঋণের অনুমোদন দেয়। এই ঋণ গণস্বাস্থ্য খাত, সেবা সামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যায় করা হবে।

গত দশকে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উল্লেখযোগ্য হারে উন্নতি লাভ করেছে। কিন্তু বর্তমানে   ক্যান্সার এবং হৃদরোগের মতো দূরারোগ্য ব্যাধি বৃদ্ধি ফলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা হুমকির সম্মুখিন।

বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে জানা যায়, কৌশলগত বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে সরকারের সামাজিক উন্নয়ন বাস্তবায়ন করাই হচ্ছে এ কর্মসূচীর লক্ষ্য।

এ কর্মসূচীর তিনটি অংশ রয়েছে। প্রথম অংশে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন দিক সম্পন্ন করায় গতিসঞ্চারের কথা বলা হয়েছে। দ্বিতীয় অংশে স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়নের নীতি ও কৌশলের কথা বলা হয়েছে আর তৃতীয় অংশে বলা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাপনার দক্ষতা ও পরিসেবার পরিধি বিস্তারের কথা।

আইডিএর ঋণের ক্ষেত্রে শূণ্য দশমিক ৭৫ ভাগ সার্ভিস চার্জ ও ৪০ বছরে ঋণ পরিশোধের কথা বলা হয়েছে। ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও ১০ বছরের গ্রেস পিরিয়ডও থাকবে।