২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদন্ড

চাঁদপুরে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার  চাঁদপুরের জেলা ও দায়রা জজ সলিম শিকদার এই রায় প্রদান করেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে- মিজানুর রহমান মোল্লা (৪০), মাসুদ মোল্লা (১৮) ও মোঃ কামাল পাটওয়ারী (২০)। এদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামে। এদের মধ্যে কামাল পাটওয়ারী পলাতক রয়েছে। বাকী দু’জন কারাগারে অন্তরীণ রয়েছে।। চার্জশীটভুক্ত আসামী মজিবুর রহমার সেলিম (৩০) ও আলী আক্কাছ প্রধানের (২৫) বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। 

জানা যায়, ২০০২ সালের ২০ নভেম্বর রাতে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামে আছিয়া আক্তার নামের এক ষোড়শী কিশোরী খুন হয়। সে স্থানীয় হোসেনপুর সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার দিন সন্ধ্যায় আছিয়ার মা মমতাজ বেগম পান আনতে পার্শ্ববর্তী দোকানে যায়। তার ফিরতে বিলম্ব হওয়ায় আছিয়া মাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়। মায়ের খোঁজে বেরিয়ে আছিয়া আর বাড়ি ফিরেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন ২১ নভেম্বর সকাল ১০টার দিকে পাশ্ববর্তী একটি খালে শিশুরা গোসল করতে গিয়ে আছিয়ার মৃতদেহ দেখতে পায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আছিয়ার মা বাদি হয়ে ওই দিন চাঁদপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশ চার্জশীটভুক্ত ৫আসামির মধ্যে কামাল পাটওয়ারী ছাড়া বাকী ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

নিহত কিশোরীর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী রায় জানতে বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে ভিড় করেন। নিহতের মা বিডিনিউজকে বলেন, তিনি রায়ের ব্যাপারে সšত্তুষ্ট এবং অবিলম্বে তা কার্যকর করার দাবি জানান। সঠিক রায়ের জন্য তিনি বিচারক ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।