ঢাকা স্টক একচেঞ্জ সূচকে ধ্বস
ঢাকা স্টক একচেঞ্জের সাধারণ সূচকে বৃহস্পতিবার ধ্বস নেমেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
ঢাকা স্টক একচেঞ্জের সাধারণ সূচক অনুযায়ী, বুধবারের ১৬৫১ দশমিক ৫৭ পয়েন্ট থেকে বৃহস্পতিবার ৩ দশমিক ৭৭ পয়েন্ট কমে যায়।
ব্যাংক আমানতের সুদের হার বৃদ্ধি করায় এবং আসন্ন বাজেট সম্পর্কে নেতিবাচক ধারণার কারণে এই ধ্বস নেমেছে বলে স্বীকার করেন সিকিউরিটিজ অ্যাণ্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম।
এছাড়া শিগগিরই বাজারে তিন থেকে চারটি ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) আসছে শুনে বিনিয়োগকারীরা তাদের পুরনো শেয়ার বিক্রি করে দেয়ায় এই ধ্বস নেমেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সাময়িকভাবে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া এই ধ্বসের জন্য সিকিউরিটিজ অ্যাণ্ড এক”েঞ্জ কমিশন দায়ী নয় বলে তিনি জানান।
ঢাকা স্টক একচেঞ্জের এক কর্মকর্তা জানান, কোম্পানিগুলোর ভিন্ন ভিন্ন সূচক ঘোষণা এবং কালো টাকা বৈধ করার সময়সীমার কারণে এই ধ্বস নেমেছে।
