২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডাবের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত

দেশের বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিত্বকারী সংগঠন এডাবের ঢাকা চ্যাপ্টারের সভাপতি পদে আবুল কাশেম এবং সহসভাপতি পদে ড. মোশাররফ হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে বৃহস্পতিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির ঢাকা অঞ্চলের ৫৬টি সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

নির্বাচনে সংগঠনের কোষাধ্যক্ষ পদে শামসুন নাহার, সদস্য সচিব পদে মোহাম্মদ রবিউল আলম এবং সদস্য পদে মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা, মোহাম্মদ রুস্তম আলী ও মরিয়ম জাহান লিমা নির্বাচিত হন।

সভায় সংগঠনের বার্ষিক অডিট রিপোর্ট পেশ করা হয়।