২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ক্রসফায়ারে সন্ত্রাসী দিলু নিহত

রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যাণ্ডে বৃহস্পতিবার ভোরে পুলিশের সাথে সন্ত্রাসীদের ক্রসফায়ারে দেলোয়ার হোসেন দিলু (৩৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 10:22 AM

Updated : 26 Apr 2022, 05:36 PM

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শুটার গান (বন্দুক) ও চার রাউণ্ড গুলি উদ্ধার করে।

তেজগাও থানা পুলিশ জানায়, নিহত দিলু ২০৯ নম্বর তেজকুনিপাড়ার বাসিন্দা আহমদ আলীর ছেলে। তার বিরুদ্ধে তিনটি হত্যা এবং ছিনতাই, চাঁদাবাজিসহ ২৩ টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, তাকে বুধবার পুরান ঢাকা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে বুধবার গভীর রাতে তেজগাঁও থানার এসআই মোশাররফ হোসেন তাকে নিয়ে ট্রাক স্ট্যাণ্ড এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায়। সেখানে তার সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়।

পুলিশ জানায়, ক্রসফায়ারে দিলু ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার সহযোগীদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে।

তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।