প্রবীণ আওয়ামী লীগ নেতা সামাদ আজাদের মৃত্যুতে মন্ত্রীবর্গের শোক
প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী সংসদ সদস্য আবদুস সামাদ আজাদের মৃত্যুতে মন্ত্রীবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির এ নিবেদিত প্রাণ রাজনীতিবিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রীবর্গ বলেন মরহুম আবদুস সামাদ আজাদের মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। তাঁরা মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে মরহুম সামাদ আজাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তথ্য বিবরণী।
