২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর এবং মুন্সিগঞ্জে দুই সন্ত্রাসী নিহত

ফরিদপুরে প্রতিপক্ষের হাতে এবং মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে বুধবার দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ফরিদপুর প্রতিনিধি জানান, শীর্ষ সন্ত্রাসী ও এক ডজন মামলার আসামী মোজাম বিশ্বাস ওরফে মোজাম (৩০) কে প্রতিপক্ষের লোকজন কুিপয়ে ও জবাই করে খুন করে। বুধবার সকালে কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দর গ্রামের একটি পাটক্ষেতে মোজামের লাশ পাওয়া যায়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার পুলিশের গুলিতে নিহত হয়েছে হত্যাসহ ৭ মামলার আসামী, তিনবছরের সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান মিজান (৩২)। তার পিতার নাম রমজান আলী ওরফে রঙ্গু মাষ্টার।

এরআগে পুলিশ ঢাকার মতিঝিল এলাকা থেকে মিজানকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য মঙ্গলবার রাতে সদর উপজেলার নৈপুকুরপাড় মিলনখার কাঠভিটায় গেলে ওত পেতে থাকা মিজানের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ক্রসফায়ারে পড়ে মিজান মারা যায়।