২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে আহত শ্রমিকদের জন্যে ‘ও পজেটিভ’ রক্ত প্রয়োজন

সাভারের স্পেকট্রাম সোয়েটার ইন্ডাস্ট্রিজের ভবন ধসে আহত ৭ জন শ্রমিকের চিকিৎসায় জরুরি ভিত্তিতে ‘ও পজেটিভ’ রক্ত প্রয়োজন। তারা বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং রক্তের অভাবে তাদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

আইন ও সালিশ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ওয়ার্ড আই/জে, ওয়াডৃ এ/বি, ওয়ার্ড সি এবং ওয়ার্ড প্যারায় রক্তের অভাবে মৃত্যুপথযাত্রী শ্রমিকরা হচ্ছেন কামাল হোসেন, মঞ্জুরুল ইসলাম, মোজাফফর, রফিকুল ইসলাম, মো. নুরে আলম, মোতালেব ও সফিকুল ইসলাম।

এ শ্রমিকদের জীবন বাঁচাতে ও পজিটিভ রক্তের অধিকারীদের হাসপাতালেও ওয়ার্ডসমূহে যোগাযোগ করতে বলা হচ্ছে।