সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে নিহত ১, আহত ৩০
সিরাজগঞ্জে মঙ্গলবার গভীর রাতে ঘূর্ণিঝড়ে আঘাতে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। চৌহালী এবং শাহবাজপুরের অংশবিশেষে এই ঝড়ে পাঁচশ’রও বেশি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে চৌহালী উপজেলার চরাঞ্চলের খাসকাউনিয়া, খাসধোলাই, আটাপাড়া, বড় ঘোরজান, হাট ঘোরজান, বরঙ্গাইলা এবং শাহাজাদপুরের বামতিয়ার গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে পাঁচশ’রও বেশি কাঁচাবাড়িঘর মাটির সাথে মিশে যায়। এসময় টিনেরচালে কাটা পড়ে বামতিয়ার গ্রামের জয়নাল আলী (৬০) নিহত হয়।
ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নীচে বাস করলেও এলাকায় এখন পর্যন্ত কোনও সরকারি বেসরকারি সাহায্য পৌঁছেনি।
