২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইজিকে অপসারণ না করলে এসসিবিএ’র বয়কটের হুমকি পুনরুচ্চারিত

সুপ্রিম কোর্ট বার এসোসিয়শেনের (এসসিবিএ) নেতৃবৃন্দ বুধবার আবারও হাইকোর্টের বিতর্কিত বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজিকে তার পদ থেকে অপসারণের দাবী জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নেতৃবৃন্দ প্রধান বিচারপতিকে সতর্ক করে দিয়ে বলেন, যদি ফাইজি শনিবার থেকে তার বেঞ্চে বিচার কার্যে অংশগ্রহণ করেন তাহলে সাধারণ আইনজীবিরা সুপ্রিমকোর্ট চত্বরে এর বিরুদ্ধে কাল পতাকা মিছিল বের করবে।

তারা আরও বলেন, ফাইজি বেঞ্চে বসলে আইনজীবিরা সোমবার প্রধান বিচারপতির আদালত বর্জণ করবে এবং প্রয়োজন হলে এ বয়কট কর্মসূচী অব্যহতভাবে চলতে থাকবে।

এদিকে সম্মিলিত আইনজীবী পরিষদ মানববন্ধন কর্মসূচী ও সুপ্রিম কোর্ট ভবনের চত্বরে সমাবেশের আয়োজন করে। এসসিবিএ’র প্রেসিডেন্ট এ্যাডভোকেট মাহাবুবে এ আলমের নের্তৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা সুপ্রিম কোর্টের ভাবমূর্তী নষ্ট করার জন্য বিচারকার্যে রাজনীতিকীকরণ এবং স্বজনপ্রীতির আশ্রয় নেয়াকে দায়ী করেন।

এসসিবিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল বাসেত মজুমদার এবং ওজায়ের ফারুক, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু, এসসিবিএ’র সচিব এনায়েতুর রহমান, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এডভোকেট সুব্রত চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদ জহুরুল হক, সিরাজুল হক, ফজলে রাব্বি, নুরুল ইসলাম সুজন, মমতাজউদ্দিন মেহেদী এবং বিএ রশিদ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকার বিচারপতি পদে দলীয় ক্যাডারদের নিয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্টের ভাবমূর্তী নষ্ট করছে। তারা আরও বলেন, বিতর্কিত বিচারপতি ফাইজিকে রক্ষা করার চেষ্টা করা হলে তা হবে সত্যিকার অর্থে দুঃখজনক।

এসসিবিএ ২০০৪ সালের অক্টোবর থেকে ফাইজির বেঞ্চকে বয়কট করে যাচ্ছে।

আইনজীবীদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ বার কাউন্সিল ২৪ এপ্রিল ফাইজির এডভোকেট সনদপত্র বাতিল করেছে। তার বিরুদ্ধে বার কাউন্সিলে জাল সার্টিফিকেটের মাধ্যমে চাকুরিতে যোগদানের অভিযোগ উঠেছে।

বুধবার সকালে এসসিবিএ সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তার অপসারণের দাবী জানিয়ে অবস্থান কর্মসূচী পালন করে।