আব্দুস সামাদ আজাদ এমপি আর নেই
প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এমপি আর নেই।
দীর্ঘ রোগ ভোগের পর বুধবার সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগি আব্দুস সামাদ আজাদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
মরহুম আব্দুস সামাদ আজাদ তিন ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী, শুভান্যুধায়ী ও দলীয় নেতা-কর্মী রেখে গেছেন।
