বরিশালে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড
জেলার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুরে আনসার মল্লিক হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে প্রকাশ, বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের আনসার মল্লিককে ২০০০ সালের এপ্রিল মাসে আসামী জাহাঙ্গির মল্লিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে কুপিয়ে হত্যা করে।
বুধবার মামলার অভিযোগ প্রমানিত হওয়ায় প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান জাহাঙ্গিরকে মৃত্যুদন্ডের আদেশ দেন।
