উচ্চ আদালতে জুঁইয়ের আবেদন গৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আফতাব আহমেদের বিরুদ্ধে দায়ের করা সুলতানা রাজিয়া জুঁইয়ের অভিযোগ মঙ্গলবার উচ্চ আদালতে গৃহীত হয়েছে। এর আগে ট্রায়াল কোর্টে তার অভিযোগ বাতিল হয়ে যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরখাস্তকৃত সহকারী রেজিস্ট্রার জুঁই ট্রায়াল কোর্টে আফতাব আহমেদের বিরুদ্ধে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ আনেন। কিন্তু ট্রায়াল কোর্ট ওই অভিযোগ বাতিলের আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে জুঁই উচ্চ আদালতে আপিল পিটিশন দায়ের করেন।
জুঁইয়ের দায়ের করা পিটিশনের শুনানি শেষে বিচারক আব্দুর রশিদ ও বিচারক সৈয়দ রিফাতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ প্রফেসর আফতাবের বিরুদ্ধে নোটিশ জারি করেন।
আবেদনকারীর পক্ষে এ্যাডভোকেট এনায়েতুর রহিম আদালতের সামনে ঘটনার সত্যতা যাচাই বাছাই ছাড়াই ট্রায়াল কোর্ট আবেদনটি অবৈধভাবে বাতিল করে দেয় বলে উল্লেখ করেন।
ডেপুটি এটর্নি জেনারেল আব্দুর রউফ এই আপিল আবেদনের বিরোধীতা করেন।
আফতাব আহমেদকে দায়ি করে গত ৬ জুন জুঁই তার ওপর যৌন হয়রানির অভিযোগ এনে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে পিটিশনটি দায়ের করেন।
ট্রায়াল কোর্ট ৭ এপ্রিল পিটিশনটি বাতিল করে দেন।
পিটিশনে জুঁই জানান, প্রফেসর আফতাব ২০০৪ সালের ১৮ কোনও পরীক্ষা ও সাক্ষাৎকার ছাড়াই তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করেন।
এরপর আফতাব তাকে (জুঁই) তার পিএস হওয়ার প্রস্তাব দেন। কিন্তু জুঁই এ প্রস্তাবে অস্বীকৃতি জানালে আফতাব তার প্রতি রাগান্বিত হয়ে চাকরি স্থায়ী করেননি।
আশাহত হয়ে জুঁই তার নিজ জেলা দিনাজপুরে ফিরে যায়। সে তার অভিযোগে আরও জানায়, এর কিছু দিন পর অর্থাৎ ২০০৪ সালে ১৭ অক্টোবর প্রফেসর আফতাব তাকে জানায় যে তার চাকরি স্থায়ী করা হয়েছে।
অভিযোগে জুঁই বলেন, প্রফেসর আফতার তার স্ত্রী বাসায় না থাকলে প্রায়ই তাকে বাসায় যেতে বলতেন। জুঁই বাসায় যেতে অস্বীকৃতি জানাতেন। আফতাব তাকে জরুরী দরকারের কথা বলে বাসায় আসতে বলতেন।
গত ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি কিভাবে প্রফেসর আফতাব তাকে যৌন হররানি করে অভিযোগে জুঁই তা উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রফেসর আফতাব ভাড়া করা গুণ্ডা দিয়ে তাকে হুমকি দিয়ে যাচ্ছে।
অভিযোগে জুঁই আরও বলেন, নিরাপত্তার জন্য ধানমণ্ডি থানায় একটি এফআইআর দায়ের করতে গেলে থানা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
