২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় শিশু ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

সদর উপজেলার তুলশিবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার লঞ্চঘাটা এলাকার শিশু ধর্ষণকারীদের বিচার এবং মামলার বাদি ও সাক্ষীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার ১১টি সংগঠন বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ মহিলা সমিতি, মানবাধিকার জোট, জাগো নারী, সিবিডিপি, বিআরসিটি, স্যাপ বাংলাদেশ, ফারিয়া লারা ফাউণ্ডেশন, দুর্বার নেটওয়ার্ক, জেএফসি ও শুকতারা মহিলা সমিতি।

তুলশিবাড়িয়া গ্রামের বাক প্রতিবন্ধী আব্দুর রব হাওলাদের কন্যা শিশুকে (১৩) একই গ্রামের মানিক গাজী (৪৫), ছোহরাব খা (৩০), জাহাঙ্গীর (২৮), জাফর গাজী (৩০), দুলাল ফরাজী (৩২) গত ২০ মার্চ রাতে গণধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার চাচী কোহিনুর বেগম বাদি হয়ে গত ২২ মার্চ বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বর্তমানে ধর্ষিতা শিশুসহ মামলার বাদি ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

একই সাথে পাথরঘাটা উপজেলার লঞ্চঘাটা এলাকার দিনমজুর রমেশ কর্মকারের শিশু কন্যাকে (৪) ধর্ষণকারী গাজা আলমের বিচার দাবি করে সংগঠগুলো অনুরূপ কর্মসুচি পালন করেছে।

গত ২৫ জানুয়ারি বিস্কুটের লোভ দেখিয়ে গাজা আলম শিশুটিকে ধর্ষণ করে। বর্তমানে প্রভাবশালী মহল ধর্ষকের পক্ষ নেয়ায় ধর্ষিতার পরিবারকে পালিয়ে বেড়াতে হচ্ছে।