২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিরেটস দুবাই-সিউল বিরতিহীন ফ্লাইট চালু করছে

আগামী ১ মে থেকে এমিরেটস এয়ারলাইনসের বিরতিহীন ফ্লাইট চালু হচ্ছে। দুবাই থেকে এ ফ্লাইট সরাসরি দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র সিউলে যাত্রাবিরতি করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রতিদিন দুবাই ও সিউলের মধ্যে দুটি ফ্লাইট চলবে। দুবাই থেকে সিউলগামী ফ্লাইটটি প্রতিদিন ২টা ২৫ মিনিটে যাত্রা করে ৩টা ৫৫ মিনিটে সিউল পৌঁছবে। অন্যদিকে সিউল থেকে ১২টা ৩০ মিনিটে যাত্রা করে একটি ফ্লাইট ৫ টা ২৫ মিনিটে দুবাই পৌঁছবে।

এ উপলক্ষ্যে সিউলের রিজ কার্লটন হোটেলে ফার্স্ট ক্লাস ও বিসনেস ক্লাসের যাত্রীদের যথাক্রমে তিন রাত ও দুই রাত বিনামূল্যে থাকার ব্যবস্থা করবে। এ সুযোগ ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রযোজ্য।

এমিরেটস তাদের যাতাযাতের পরিসর আরও বাড়াবে। এ বছরের শেষ নাগাদ ৫৫ টি দেশের ৭৮ টি শহরে তাদের ফ্লাইট চলাচল করবে।

সিউল ছাড়াও এমিরেটস মিশরের বন্দরনগরী আলেকজান্দ্রিয়ায় তাদের ফ্লাইট চালু করছে এবং পরবর্তীতে ব্যাংকক, সিডনি, প্যারিস, সিচেলেস, বার্মিংহাম, অ্যাথেন্স, কাসাব্লাঙ্কা ও কুয়েতে তাদের ফ্লাইট চালু করতে যাচ্ছে।

নতুন সার্ভিস চালু উপলক্ষ্যে আকাশপথে যাতায়াতকারীদের জন্য বেশ কটি গন্তব্যে অর্ধেকের কম সময়ে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। যেসব যাত্রী ৩১ মের মধ্যে শ্রীলংকানদের সাথে ফ্লাইট বুকিং দেবে তাদের জন্য রয়েছে বিশেষ বোনাস।

বিজনেস ক্লাসের যাত্রীরা ইকনোমি ক্লাসে ভ্রমণ করলে তারা তিনগুন সুবিধা পাবে। কিছু নির্দিষ্ট গন্তব্যের ক্ষেত্রে শ্রীলংকানদের সাথে অনলাইন বুকিং ব্যবস্থা এখন চলছে। কিন্তু সারা বিশ্বব্যাপী যাতায়াতের পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।

বিশ্বের নামকরা সৌখিন হোটেল ব্র্যান্ড ডব্লিউ এমিরেটসের যাত্রীদের জন্য একটি অফার দিয়েছে। এই অফার অনুযায়ী বিশ্বের অন্যতম বিলাসবহুল ভ্রমন কেন্দ্র ডব্লিউ সিউল ওয়াকারহিলে যাত্রীদের ভ্রমণের সুযোগ রয়েছে।