টাঙ্গাইলে পুলিশের গুলিতে বাস চালক নিহত
জেলার মির্জাপুর উপজেলায় পুলিশের গুলিতে বাস চালক রাজু আহমেদ নিহত হয়েছে।
সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস (রাজশাহী মেট্রো চ-১১-০১০০) মির্জাপুরের গোড়াই পৌঁছালে পুলিশ থামানোর জন্য সিগনাল দেয়। চালক রাজু সিগনাল অমান্য করে দ্রুতবেগে গাড়ি চালিয়ে চলে যায়।
পরে পাকুল্লা এসে পুলিশ গাড়িটিকে থামায়। চালক রাজু আহমেদ (৪০) গাড়ি থেকে নেমে আসার সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তার মৃত্যু হয়।
তার লাশ ময়না তদন্ত শেষে রাজশাহী পাঠানো হয়েছে। সে রাজশাহী শ্রমিক ইউনিয়নের সভাপতি।
এদিকে পুলিশ নিহত বাস চালককে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে অভিযোগ করেছে।
