২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস
২৬ এপ্রিল বিশ্ব মেধা স্বত্ত্ব দিবস। প্রত্যাহিক জীবনে মেধা স্বত্ত্বের ভুমিকা, এবং সমাজ উন্নয়নে বিশ্বজুড়ে আবিস্কারক ও শিল্পীদের অবদানকে স্বীকৃতি প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত বিশ্ব মেধা স্বত্ত্ব সংস্থা-ডব্লিউআইপিও দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এ বছর দিবসটির প্রধান প্রতিপাদ্য হচ্ছে ‘চিন্তা, কল্পনা ও উদ্ভাবন’।
ডব্লিউআইপিও’র মহা-পরিচালক ড. কামিল ইদ্রিস দিবসটি উপলক্ষে সোমবার এক বাণিতে বলেন, এটি এমন একটি দিন যেদিন প্রত্যেকের জন্য একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে মানুষের উদ্ভাবনী শক্তি ও সৃষ্টিশীলতা যে কার্যকর ভুমিকা রাখে তার প্রতিফলন ঘটে।
বাংলাদেশে ডব্লিউআইপিও দিবসটি উপলক্ষ্যে সেমিনার, র্যালী স্মরণিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
দিবসটি উপলক্ষে শিল্পমন্ত্রণালয়ের সাথে কর্মরত প্যাটেন্ট, ডিজাইন এন্ড ট্রেডমার্ক বিভাগ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস এর সহযোগিতায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
