২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপত্র ছাড়া বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করেছে সংসদীয় কমিটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সোমবার দরপত্র ছাড়া ৪৫০ মেগাওয়েটের মেঘনাঘাট-৩ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কঠোর বিরোধিতা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

স্থায়ী কমিটির ক্ষমতাসীন ও প্রধান বিরোধীদলের সদস্যরা জানতে চান কেনো গত তিন বছরেও মেঘনাঘাট-২ ও সিদ্ধিরগঞ্জ-২ বিদ্যুৎ কেন্দ্রের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, মন্ত্রণালয় দরপত্র ছাড়াই মেঘনাঘাট-৩ প্ল্যান্ট স্থাপনের বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসর (আইপিপি) নীতিমালার অধীনে পাওয়ার সেলের কাছে হস্তান্তর করে।

তবে তিনি বলেন যেহেতু সংসদের স্থায়ী কমিটি এই প্রক্রিয়াটির বিরুদ্ধে, তাই মন্ত্রণালয় টেন্ডার আহবানের সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সভায় কোনও কোনও সদস্য মন্তব্য করেন, প্রতিমন্ত্রীর অতিমাত্রায় আমলাদের ওপর নির্ভরশীলতা বিদ্যুৎ খাতে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ি।

শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফজলুল করিম সেলিম, সরদার শওকত হোসেন বকুল, ইলিয়াস আলী ও নাজিমউদ্দিন আলম।