২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ক্রসফায়ারে অপহরণকারী দলের নেতা নিহত

জেলার দৌলতপুর উপজেলার বোয়ালিয়ায় সোমবার ভোর চারটায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে মারা গেছে সন্ত্রাসী অপহরণকারী দলের নেতা তৌহিদুল ইসলাম (২৮)।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ জানায়, সোমবার ভোর চারটার দিকে বোয়ালিয়ার শিহালার রাস্তায় দৌলতপুর থানায় একটি টহল পুলিশ দলের ওপর ওৎ পেতে থাকা সস্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ক্রসফায়ারে অপহরণকারী দলের অন্যতম নেতা তৌহিদ নিহত হয়। নিহত তৌহিদ জনযুদ্ধের সক্রিয় নেতা এবং থানায় তার নামে ৩টি হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সার্টার গান ও গুলি উদ্ধার করেছে।