২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌধুরী কামাল ইবনে ইউসুফ’র সাথে ইউএসএআইডি প্রধানের সাক্ষাৎ

ইউএসএআইডি’র মিশন প্রধান জিনি ভি জর্জ সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে আকস্মিক বন্যা, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, আর্সেনিক দূষণ ও সুনামি বিষয়ে আলোচনা করেন।

মন্ত্রী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতির ব্যাপারে ইউএসএআইডি’র সহযোগিতা কমনা করেন।

ইউএসএআইডি মিশন প্রধান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং এ ব্যাপারে তার সংস্থা থেকেও সহযোগিতার আশ্বাস দেন।