ঝালকাঠিতে অপহৃত কিশোরী উদ্ধার
জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রাম থেকে অপহৃত কিশোরী নিলুফা আক্তারকে (১৫) রোববার রাতে পুলিশ উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অপহারক সবুজ জমাদ্দারকে (২২) গ্রেফতার করেছে। তার বাড়ি আওরাবুনিয়ায় বলে জানা গেছে।
গত ২১ এপ্রিল বিকালে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় পথে সবুজ লোকজন নিয়ে নিলুফাকে অপহরণ করে বলে নিলুফার বাবা থানায় অভিযোগ করলে পুলিশ উদ্ধার অভিযান চালায়।
