২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্র্যাব'র সেরা রিপোটর্টিং পুরস্কার পেলেন বিডিনিউজ প্রতিবেদক

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় ২০০৪ সালে সেরা রিপোর্টিং-এর জন্য পাঁচজন রিপোর্টারকে পুরস্কৃত করা হয়। বিডিনিউজ প্রতিবেদক আবু সুফিয়ান এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে প্রদত্ত পুরস্কার লাভ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পুরস্কারপ্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করেন। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে বিডিনিউজ’র স্টাফ করেসপন্ডেন্ট আবু সুফিয়ান, ক্র্যাব’র সৌজন্যে দৈনিক সমকাল’র সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান উজ্জ্বল, মোজাফ্ফর মানিক স্মৃতি পুরস্কার হিসেবে দৈনিক যুগান্তর’র সিনিয়র রিপোর্টার মিজান মালিক, হারিচ মাহমুদ স্মৃতি পুরস্কার হিসেবে আমার দেশ’র বিশেষ সংবাদদাতা ফকরুল আলম কাঞ্চন এবং আমেনা হায়দার স্মৃতি পুরস্কার হিসেবে দৈনিক যুগান্তর’র স্টাফ রিপোর্টার শফিউল আলম রাজা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কারের মূল্যমান ২০ হাজার, ক্র্যাব’র পুরস্কার ১০ হাজার এবং বাকীগুলো পাঁচ হাজার টাকা করে।