২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়া নবাব পরিবারে আতঙ্ক

কুলাউড়া উপজেলার পুথিমপাশা এষ্টেটের নবাব পরিবারে এখনও আতঙ্ক বিরাজ করছে। ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শাহডিঙ্গির মাজারে গত ২০ ফেব্রুয়ারি গ্রেনেড হামলার পর গোটা নবাব পরিবারের সদসদের অস্বস্তি এখনও কাটেনি। ঐতিহ্যবাহী মহররম অনুষ্ঠানকে কেন্দ্র করে এই গ্রেনেড হামলা চালানো হয়েছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরও গোটা এলাকার মানুষ আবারো হামলার আশঙ্কা করছেন এবং বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নবাব পরিবারের সদস্যদের ধারণা এক সঙ্গে পরিবারের সব সদস্যদের হত্যা করে মহরম অনুষ্ঠান চিরতরে বন্ধ করে দেয়ার জন্য উগ্র মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছিল।

ঐতিহ্যবাহী মহরমকে কেন্দ্র করে নবাব পরিবারের সদস্যরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান সমাপ্তি অধিবেশনে নারী-পুরুষ এবং শিশু সকলেই যখন অংশ নিয়েছিলেন তখনই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মাজারের চাল ১০০ গজ উপরে গাছের ডালে আটকে যায়।

এ ঘটনায় পুলিশ সন্দেহাতীতভাবে ফারুক নামের এক মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সিলেট বিভাগে গত ২ বছরে ১০টি বোমা হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন পঙ্গুত্ব জীবন যাপন করছে। সিলেটবাসী বোমাবাজদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি দাবী করে পুনরায় এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য জোর দাবী জানিয়েছেন।