২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুস্থদের জন্য ২শ মেট্রিকটন সৌদী খেজুর

বাংলাদেশে নিযুক্ত সৌদী রাষ্ট্রদূত আব্দুল্লাহ এম. আল-ওবায়েদ আল নামলা রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ফজলুর রহমানের কাছে দু’শ মেট্রিক টন খেজুর হস্তান্তর করেছেন। এ সময় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মন্ত্রী বলেন, বাংলাদেশ অবস্থানগত কারণেই দুর্যোগপ্রবণ দেশ। আকষ্মিক বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ প্রতিবছরই বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। যেকোন দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়, সেবা, ও চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাবুর প্রয়োজন হয়।

মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, প্রয়োজনীয় সংখ্যক তাবু সরবরাহ করলে আমরা তা সাদরে গ্রহণ করব।

সৌদী রাষ্ট্রদূত বলেন, সৌদী আরব বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। এদেশের দুস্থ জনগণের জন্য ইতোপূর্বে যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি অবিলম্বে তাবু সরবরাহের আশ্বাস দেন।

খাদ্য মন্ত্রী খেজুর প্রদানের জন্য সৌদী সরকারকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।