সিএমপি কশিনরারের অপসারণ দাবি করেছেন মেয়র মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী এক লিখিত আবেদনে মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) আমজাদ হোসেনকে প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার গোলাম কুদ্দুস বরাবর রোববার বিকেলে লিখিত আবেদনে মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, সিএমপি কমিশনার আমজাদ হোসেন ও এসি (ডিবি) গাজী জসিম উদ্দীন চারদলীয় জোট প্রার্থীর পক্ষে কাজ করছেন।
তিনি অভিযোগ করেন, এই দু জন দায়িত্বে থাকলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। তাই আগামী ৯ মে পর্যন্ত এই দু জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দেয়ার আবেদন জানান তিনি।
এর আগে গত ২১ এপ্রিল পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত হওয়ার পর মহিউদ্দিন চৌধুরী সিএমপি কমিশনারের অপসারণ দাবি করেছিলেন।
