২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আবারও কালবৈশাখির আঘাত

গাইবান্ধায় আবারও কালবৈশাখি আঘাত হেনেছে। শনিবার দিবাগত রাত ১ টায় শুরু হওয়া একঘন্টা ঘন্টা ১০ মিনিট স্থায়ী ঝড়ে প্রায় সাড়ে তিনশ’ জন আহত ও ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ঝড়ে প্রাথমিক ক্ষতির পরিমান প্রায় ১৫ কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে। গাইবান্ধা জেলা সদরসহ সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ির ৩৫টি ইউনিয়ন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের ডেভিড কোং পাড়া, মহুরী পাড়া, থানা পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, কুঠিপাড়াসহ শহরের প্রায় ৫ কিলোমিটার এলাকার বহুসংখ্যক ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় এবং অসংখ্য বিদৃ্যুতের খুটি উপড়ে পড়ে। ঝড়ের পর প্রায় ১৫ ঘন্টা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।