২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি দেশের সাফল্যের সাথে উন্নয়ন সহায়তাকে যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-র প্রশাসক অ্যান্ড্রু ন্যাটসিওস বলেছেন, যুক্তরাষ্ট্র তার ২০০৬ সালের উন্নয়ন তহবিলের একটি বড় অংশ বরাদ্দ করতে চায় সে সব দেশকে, যাদের মধ্যে সংস্কার চলছে কিন্তু এখনও যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট (এমসিএ) থেকে সাহায্য পাওয়ার যোগ্যতা অর্জন করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রতিনিধি পরিষদের এক প্যানেলের কাছে সম্প্রতি ন্যাটসিওস বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) সে সব দেশকে অধিক অর্থ বরাদ্দের জন্য প্রস্তাব করছে, যারা ‘সংস্কারের প্রতি অঙ্গীকারাবদ্ধ’ কিন্তু এখনো এমসিএ-র কঠোর মানদন্ড পূরণ করতে পারেনি।

‘ফরেন অপারেশন’ সংক্রান্ত ‘অ্যাপ্রোপ্রিয়েশনস সাব-কমিটি’র কাছে ন্যাটসিওস বলেন, এই বাজেটে আমরা উন্নয়ন সহায়তা দেওয়ার প্রস্তাব করছি সেই সব দেশে, যাদের নিজস্ব উন্নয়ন কার্যক্রম রয়েছে।

তিনি বলেন, প্রয়োজন ও সহায়তার ফলাফল মূল্যায়নের জন্য স্ট্যান্ডার্ড মানদন্ড ব্যবহার করে ‘ইউএসএআইডি’ ওই সকল দেশের জন্য আরও বেশী অর্থ জোগাড় করার চেষ্টা করবে, যারা ধারাবাহিক সাফল্যের মাধ্যমে দেখাচ্ছে, তারা মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট-এর শর্তাবলী পূরণের চেষ্টা করছে।

আগামী অক্টোবর থেকে সেপ্টেম্বর ২০০৬ পর্যন্ত অর্থ বছরে ‘ইউএসএআইডি’-র কর্মসূচীর জন্য বুশ প্রশাসন চারশ’ ১০ কোটি ডলার সহায়তা চেয়েছে। সংস্থা আন্তর্জাতিক এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রমের জন্য দু শ’ কোটি ডলার এবং মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট-এর জন্য তিনশ’ কোটি ডলারসহ অন্যান্য কার্যক্রমের জন্যও কিছু অর্থ বরাদ্দ করবে।